ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৬টি ঘর পুড়ে ছাই

প্রকাশিত: ০৪:৫৭ এএম, ১৭ জুন ২০১৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অগ্নিকাণ্ডে এক বাড়ির ৬টি কক্ষ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হয়নি।

বৃহস্পতিবার মধ্যরাতে পূর্ব চন্দ্রার পশ্চিমপাড়া এলাকার এমদাদুল হকের ভাড়া বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কালিয়াকৈর দমকল কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন।
 
কালিয়াকৈর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার অপূর্ব বল জানান, রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করেন। বৈদ্যুতিক শটসার্কিট থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে এমদাদুল হকের ভাড়া বাড়ির ৬টি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে।

আমিনুল ইসলাম/এফএ/পিআর

আরও পড়ুন