মুক্তিযোদ্ধা ডা. রবিউলকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আহ্বান
ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের হুলিয়াপ্রাপ্ত নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের সকল গণতান্ত্রিক ও সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সিপিবির সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য ডা. কাজী রবিউল হক ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য যশোরের বিশিষ্টজনরা প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা ডা. রবিউলকে দ্রুত বিদেশে পাঠানোর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ভাষা সংগ্রামী বিমল রায় চৌধুরী, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আব্দুস সাত্তার, সাবেক গণপরিষদ সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য্য, শিক্ষাবিদ তারাপদ দাস, জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু প্রমুখ।
মিলন রহমান/এআরএ/আরআইপি