ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা জব্দ

প্রকাশিত: ১১:১৪ এএম, ১৮ জুন ২০১৬

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪ কোটি ৬০ লাখ টাকা মূল্যের এক লাখ ৩২ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি ও কোস্টগার্ড।

বিজিবি সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজের পার্শ্ববর্তী জইল্লারদ্বীপ এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান পাচারের গোপন সংবাদ পাওয়া যায়। পরে ২ বর্ডার গার্ড ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদের নেতৃত্বে বিজিবির টহল দল সেখানে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

এরপর সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবা ভর্তি একটি প্যাকেট উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য তিন কোটি টাকা বলে জানা গেছে।

teknaf-pic-coast

ইয়াবাগুলো বিজিবি ব্যাটলিয়ান সদরে জমা রাখা হবে এবং পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধবংস করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে, ভোরে কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. নাফিউর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন চেরিং খাল এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকরাীরা অর্তকিতভাবে হামালা চালিয়ে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড তাদের ধাওয়া করলে পাচারকারীরা একটি ছোট কালো রংয়ের কার্টুন ফেলে জঙলে ঢুকে পড়ে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই কার্টুনের ভেতর থেকে ৩২ হাজার পিস ইযাবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস