সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ে নিহত, হাসপাতালে মা-ছেলে
নিহত বাবা-মেয়ে
সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন মা ও ছেলে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের র্যাব অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ উপজেলার বহুতী ভদ্রঘাট গ্রামের আব্দুল হান্নান (৩৮) ও তার মেয়ে হাফসা খাতুন (৩)।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আব্দুল হান্নান তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে সলঙ্গার সাতটিকরী গ্রামে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। র্যাব অফিসের সামনে পৌঁছালে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মেয়ে হাফসা খাতুন মারা যায়। পরে গুরুতর আহত অবস্থায় আব্দুল হান্নানকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত হান্নানের স্ত্রী বৃষ্টি খাতুন ও ছেলে হামজাকে আহত অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে৷
এম এ মালেক/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত