জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে থাকা যাবে না, এরা মহান স্বাধীনতার গোড়ায় বিরোধিতা করেছে। এখন ধর্মের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের বিষয়ে সাবধান থাকবেন, ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না।
রোববার (৮ ফেব্রুয়ারি) লালমনিরহাটের আদিতমারী জিএস স্কুল মাঠে লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুলের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে দুলু বলেন, তাদের এক নেতা বলেন, দাঁড়িপাল্লা হেরে গেলে নাকি কোরআন শরীফ হেরে যাবে। আরেকজন বলেন, বিড়িতে সুখ টান দিয়ে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। এমনকি কবরে গিয়েও নাকি প্রশ্ন করা হবে দুনিয়াতে কোন মার্কায় ভোট দিয়েছ। ধর্মের নামে এমন মিথ্যাচার ভাষায় প্রকাশ করার মতো নয়।

অন্যান্য রাজনৈতিক দলের প্রতীকের সমালোচনা করে তিনি বলেন, লাঙল আর ব্যবহার হয় না, এখন ট্রাক্টর চলে এসেছে। প্রতিটি মানুষের ঘরে ফ্যান থাকায় হাতপাখা এখন জাদুঘরে। আর দাঁড়িপাল্লা এখন দোকানে পাওয়া যায় না, প্রতিটি দোকানে এখন ডিজিটাল পাল্লা। কারণ, দাঁড়িপাল্লায় ওজনে চুরি করা যায়।
জনসভায় আসাদুল হাবিব দুলু লালমনিরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী রোকন উদ্দিন বাবুলের হাতে দলীয় প্রতীক তুলে দেন এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান।
ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডারের সভাপতিত্বে জনসভায় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল আহাদসহ ছাত্রদল, মহিলা দল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহসীন ইসলাম শাওন/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত