টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে পুরস্কার পেলো ১২ শিশু-কিশোর
চট্টগ্রামের মিরসরাইয়ে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কৃত হয়েছে ১২ শিশু-কিশোর।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলার বামনসুন্দর ঈদগাঁ মাঠে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্বেচ্ছাসেবী নিয়াজ মুহাম্মদ সাজিদ জানান, বামনসুন্দর ঈদগাহ জামে মসজিদে গত ১ সেপ্টেম্বর থেকে একটানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী শিশু-কিশোরদের পুরষ্কৃত করা হয়েছে। ১২ জনকে জায়নামাজ, আতর, টুপি, মেসওয়াক, তাসবি এবং নগদ টাকা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামাতে ফরজ নামাজ আদায়ের পর জিকির এবং গুরুত্বপূর্ণ সূরা পাঠসহ বিভিন্ন আমলের ওপর ভিত্তি করে রাহাতুল হাসান নামের একজনকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।
এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ক্ষমতায় গেলে ১১ দলীয় জোটের মূল টার্গেটই হবে দুর্নীতি বন্ধ করা
- ২ নিখোঁজের ৫ দিন পর যুক্তরাজ্য প্রবাসীর দড়ি প্যাঁচানো পোড়া মরদেহ উদ্ধার
- ৩ কিশোরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ৯
- ৪ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
- ৫ গার্মেন্টস এলাকায় ‘ডে কেয়ার সেন্টার’ স্থাপন বাধ্যতামূলক করা হবে