ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কক্সবাজারে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৯ জুন ২০১৬

কক্সবাজারে ৮ লাখ টাকার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। রোববার বিকেলে শহরের সোহাগ কাউন্টার চম্পাতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন টেকনাফের মহেশখালীয়া পাড়ার মৃত আবদু ছালামের ছেলে মনির আহাম্মদ (৩৫) ও একই উপজেলার জাহাজপুরা বড়ডেইল এলাকার মৃত নজির আহমদের ছেলে সৈয়দ নুর (২৯)।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের সহকারী পরিচালক লে. আশেকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইয়াবার পাশাপাশি তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

এসকেডি