চুয়াডাঙ্গায় পাঁচ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখা ও অবৈধভাবে সার বিক্রির দায়ে চুয়াডাঙ্গায় পাঁচ প্রতিষ্ঠানকে ৬৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২০ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার নীলমনিগঞ্জ ও আমিরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে সার-বীজ, ঔষধ এবং হোটেল ব্যবসায় প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়।
অভিযানের নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযানে খাবার খোলা রাখার অপরাধে নীলমনিগঞ্জ বাজারের মেসার্স বিসমিল্লাহ হোটেল ও মেসার্স মুক্তা মিষ্টি হোটেলকে ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে সার বিক্রির কারণে আমিরপুরের মেসার্স মোস্তফা ট্রেডার্স, মেসার্স ভাই ভাই ট্রেডার্স ও নীলমণিগঞ্জ বাজারের মেসার্স ব্রাদার্স ট্রেডার্সকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত মূল্যে বিক্রয়, সার ও কীটনাশক ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
এই অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
হুসাইন মালিক/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত