স্মৃতিসৌধে জনতার ঢল
স্বাধীনতা দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল নেমেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই লাল-সবুজের পতাকা হাতে শিশু থেকে বৃদ্ধ সব বয়সীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।
মহান এ দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে হাজারো জনতার খণ্ড খণ্ড মিছিল। তাদের দেওয়া নানা ধরনের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চত্ত্বর।
জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা দিবস পালন করতে আসা হাজারো মানুষের মধ্যে ছিল বিনম্র শ্রদ্ধার রেশ। ফুল দিয়ে তাই লাখো শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে ভোলেননি তারা।
অনেককেই দেখা গেছে দেশাত্মবোধক গানের সঙ্গে কণ্ঠ মেলাতে। শহীদদের প্রতি সম্মান জানাতে তাদের হাতে ছিল নানা রংয়ের, নানা বর্ণের ফুল। আবার অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর নীরবতা পালন করেছেন।
আশুলিয়ার শিমুলিয়া এলাকা থেকে স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ফুল দিতে এসেছেন মাহফুজুর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের কারণে দেশ পেয়েছি। আর এই দিনটিতে কাঙ্ক্ষিত স্বাধীনতা পেয়েছি। তাই শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি।

ঢাকার একটি বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী শোয়াইব রহমান বন্ধুদের সঙ্গে এসেছেন জাতীয় স্মৃতিসৌধে। মাথায় পতাকা বেঁধে হাঁটছিলেন স্মৃতিসৌধের বেদির দিকে। কথা হয় তার সঙ্গে। বলেন, মুক্তিযুদ্ধ আজ নানা জায়গায় হুমকির মুখে। স্বাধীনতা বিরোধীদের আস্ফালন। তাই এই দিনে মুক্তিযোদ্ধাদের প্রতি যেন একটু বেশিই আবেগ অনুভব করছি। এজন্য বন্ধুরাসহ এসেছি শ্রদ্ধা জানাতে।
এর আগে, সকালে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল শহীদদের প্রতি রাষ্ট্রীয় অভিবাদন জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর। কিছুক্ষণ নীরবতা পালন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক। এরপর থেকেই সর্বস্তরের জনতার ঢল নামে স্মৃতিসৌধে।
মাহফুজুর রহমান নিপু/এএইচ/এমএস
টাইমলাইন
- ০৩:১৯ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে জাবি ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি
- ০২:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬ বিএনপি-আওয়ামী লীগপন্থি মুক্তিযোদ্ধাদের মধ্যে হট্টগোল, অনুষ্ঠান পণ্ড
- ০১:৫৪ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্মৃতিসৌধে জনতার ঢল
- ১২:১৩ পিএম, ২৬ মার্চ ২০২৬ স্মৃতিসৌধে জাতীয় পার্টি-ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি
- ১১:৫৫ এএম, ২৬ মার্চ ২০২৬ জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে তালবাহানা হচ্ছে: আখতার
- ১১:৪২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে যা থাকছে বিটিভিতে
- ১০:০২ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়
- ০৯:৫৯ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবস: সার্বভৌমত্বের প্রতিশ্রুতি ও গণমানুষের বঞ্চনা
- ০৯:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা, নেতৃত্ব ও বৈধতা: বাংলাদেশের রাজনৈতিক ভিত্তির পুনর্মূল্যায়ন
- ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ০৯:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ পাকিস্তান, হেনরি কিসিঞ্জার, একাত্তর ও বর্তমান
- ০৮:৫৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ০৮:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
- ০৮:০৪ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ০৮:০৩ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ আজ মহান স্বাধীনতা দিবস
- ১২:০১ এএম, ২৬ মার্চ ২০২৬ যে ভোরে জেগেছিল বাংলাদেশ