লন্ডনে কারাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন কুমিল্লার মাহিন
মোফাজ্জল মাহিন চৌধুরী
লন্ডনে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নিচ্ছেন কুমিল্লার মোফাজ্জল মাহিন চৌধুরী। আগামী ১ ও ২ নভেম্বর লন্ডনের রিচমন্ডে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় বিশ্বের ১৬টি দেশের সাত শতাধিক খেলোয়াড় অংশ নেবেন।
সোমবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশনের সভাপতি মোফাজ্জল মাহিন চৌধুরী বলেন, লন্ডনের রিচমন্ডে আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতা-২০২৫ এ বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে আমি অংশ নিচ্ছি। বাংলাদেশি খেলোয়াড় হিসেবে আমাকে নির্বাচিত করায় কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এর আগেও আমি ভারতের এশিয়ান চ্যাম্পিয়নশিপসহ একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। এ পর্যন্ত ১২টি আন্তর্জাতিক স্বর্ণপদকসহ জাতীয় ও আন্তঃজেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে অসংখ্য পদক অর্জন করেছি।
এসময় দ্য রয়েল কারাতে-দো অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক একরামুল হক, সহকারী যুগ্ম সম্পাদক কাউসার আকাশসহ ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
জাহিদ পাটোয়ারী/এসআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত