চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের গুলিতে দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোরে গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহতরা বাংলাদেশ না ভারতের নাগরিক তা প্রশাসনের কেউ নিশ্চিত করতে পারেনি।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, চাড়ালডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার পথে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ওই দুইজন নিহত হয়েছেন। তাদের মরদেহ বিএসএফের হেফাজতে রাখা হয়েছে।
স্থানীয় একটি সূত্রের দাবি, নিহত দুজন হলেন গোমস্তাপুর উপজেলার বেকপুর গ্রামের শাজাহান আলী (৩২) ও চাড়ালডাঙ্গার জগদুল হক (৩৪)।
এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রামপালে দুর্ঘটনায় নিহত বর সাব্বিরসহ ৯ জনের দাফন সম্পন্ন
- ২ হঠাৎ বৃষ্টিতে বিপাকে কৃষক, তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির ফসল
- ৩ ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, বিএনপির ১৫ নেতাকর্মী আটক
- ৪ শেষ হয়নি মেরামত, ঈদযাত্রায় ভোগান্তির শঙ্কা পাটুরিয়া ফেরিঘাটে
- ৫ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ১