গোয়ালন্দ ঘাট স্টেশনে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন গোয়ালন্দ স্টেশনে লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ওই ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়। দুপুরের আগে এই রুটে আর কোনো ট্রেন নেই। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ভোরে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গোয়ালন্দ ঘাট স্টেশনে যায় ট্রেনটি। সেখানে ইঞ্জিন ঘুরানোর সময় একটি চাকা লাইনচ্যুত হয়।
গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে সঠিক সময়ে ট্রেনটি পোরাদহের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। জেলা শহর থেকে রিলিফ ট্রেন এলে লাইনচ্যুত ট্রেনটি উঠানো হবে।
রুবেলুর রহমান/এমএন/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
- ২ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ৩ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৪ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৫ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ