শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
শেবাচিম হাসপাতালে পুরোনো চিকিৎসাসামগ্রীর একটি গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে/ছবি: সংগৃহীত
বরিশালের শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাত ১১টার দিকে হাসপাতালের মেডিসিন ভবনের চতুর্থ তলায় পুরোনো চিকিৎসাসামগ্রীর একটি গুদামে এই আগুন লাগে। জ্বলন্ত সিগারেটের আগুন থেকে এই ঘটনার সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।
এদিকে হাসপাতালে আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা দিগ্বিদিক ছুটতে থাকেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ মেডিসিন ভবনের চতুর্থ তলায় ধোঁয়া ও আগুন দেখতে পান তারা। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার উপক্রম হলে রোগীদের নিয়ে স্বজনরা হাসপাতালের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, কিছু সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জ্বলন্ত সিগারেট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। কিছু পুরাতন চিকিৎসা সামগ্রী পুড়ে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এইচআরএস/এমএমকে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক