গাজীপুরে আরও এক বাসে আগুন দিলো দুর্বৃত্তরা
গাজীপুরে আরও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) ভোর পাঁচটার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস সংলগ্ন ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পেয়ারা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগরা পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশে ভিআইপি পরিবহনের একটি বাস দাঁড়ানো অবস্থায় ছিল। ভোর পাঁচটার দিকে অজ্ঞাতপরিচয়ের দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা হয়।
এদিকে গতরাত সাড়ে দশটার দিকে কালিয়াকৈরের চন্দ্র নবীনগর সড়কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল।
মো. আমিনুল ইসলাম/কেএইচকে/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক