গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর গ্রেফতার
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা মীর ওসমান গনি কাজলকে (৪৫) গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি বাসা থেকে র্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাতেই তাকে জিএমপি গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
মীর ওসমান গনি কাজল গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহানগর আওয়ামী যুবলীগের একজন প্রভাবশালী নেতা ও আহবায়ক সদস্য ছিলেন।
৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দমনপীড়ন ও হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক হত্যা মামলায় তিনি এজাহারভুক্ত আসামি হয়ে আত্মগোপনে ছিলেন।
এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সাবেক কাউন্সিলর মীর ওসমান গনি কাজলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাবের একটি টিম নজরদারির পর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের হত্যার একাধিক মামলা রয়েছে। গাছা থানায় তার বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা রয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক