সাদিক কায়েম
যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তাদের ঠাঁই দেশে হবে না
আগামী নির্বাচনে যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় দেশে তাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন ডাকসু ভিপি সাদিক কায়েম।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাটে উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র যুব উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ভিপি কায়েম বলেন, সীমান্তে গত ১৭ বছরে দিল্লির দালালরা শত শত নিরপরাধ মানুষকে গুলি করে মেরেছে। তাদের এসব কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের বিচার করা হবে।
তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের যুবকরা বেকার থাকবে না। দেশের উন্নয়ন হবে। মানুষ শান্তিতে থাকবে।
অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাবেক সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সোহান মাহমুদ/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির ১৪ নেতা বহিষ্কার
- ২ ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পাঁয়তারা করছে জামায়াত: এ্যানি
- ৩ মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড
- ৪ যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ
- ৫ রিকশা মার্কায় ভোট চাওয়ায় মাদরাসাশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ