ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মো. রজব আলী (৫৬) নামের একজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া মো. রজব আলী নেত্রকোনার কোনাপাড়া গ্রামের ফটিক জামানের ছেলে।
উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, ডেঙ্গু আক্রান্ত মো. রজব আলীকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। শনিবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৪ রোগী ভর্তি হয়েছে। বর্তমানে ভর্তি রয়েছে ৭২ রোগী। এরমধ্যে পুরুষ ৪৪, নারী ১৯ ও শিশু রয়েছে ৯ জন।
কামরুজ্জামান মিন্টু/এএইচ/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ৫০ বারের বেশি ‘স্যার’ সম্বোধন ডিসির
- ২ চুয়াডাঙ্গায় প্রাচীর নির্মাণ ঘিরে দুই পরিবারের সংঘর্ষ, নিহত ১
- ৩ তেল নিতে লাগবে হেলমেট-ড্রাইভিং লাইসেন্স, দেখাতে হবে বৈধ কাগজপত্র
- ৪ বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে সংঘর্ষ, থামাতে গিয়ে ট্রাক চালক নিহত
- ৫ পাবনায় পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির পোস্টারিংয়ে তোলপাড়, জনমনে আতঙ্ক