বরিশালে কোটি টাকার চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ আটক ১২
বরিশালে কোস্টগার্ডের অভিযানে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও লাইটার জাহাজসহ ১২ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোর ৫টায় কোস্টগার্ড স্টেশন বরিশাল কর্তৃক কোতোয়ালী থানাধীন চরমোনাই আনন্দ ঘাটসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।
পরবর্তীতে আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটক চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বরিশালের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
শাওন খান/এমএন/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক