সিলেটে ট্রেন লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় তেলবাহী ট্রেনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, তেলবাহী ট্রেনটি ফেঞ্চুগঞ্জের মল্লিকপুর এলাকায় পৌঁছালে একটি চাকা হঠাৎ ডিরেল হয়ে পড়ে। এতে সিলেট–ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর জানা যায়নি।
তিনি আরও বলেন, লাইনচ্যুত ওয়াগন উদ্ধারে কুলাউড়া শেড থেকে রিলিফ ট্রেন ডাকা হয়েছে। কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
আহমেদ জামিল/এনএইচআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৬ হাজার যানবাহন পারাপার
- ২ সাভারে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, দুই কাউন্টারকে জরিমানা
- ৩ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ৪ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৫ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট