ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মুছা মিয়া (৫৯) নামের সাবেক এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার হোসেনপুর গ্রামের পূর্ব পাশের জোয়ারারবিল রাস্তার পাশে কচুরিপানার ওপর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
নিহত মুছা মিয়ার বাড়ি ছলিমাবাদ গ্রামে। তিনি ছলিমাবাদ ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কে বা কারা গলা কেটে হত্যা করে পালিয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য আমরা কাজ করছি।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ২ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৩ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৪ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন
- ৫ টিএসসিতে লাঠি হাতে তেড়ে আসা তরুণ গাজীপুরে হত্যা মামলার প্রধান আসামি