চাঁদপুর-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মানিক
মনোনয়নপত্র সংগ্রহ করেন শেখ ফরিদ আহমেদ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন শেখ ফরিদ আহমেদ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে শেখ ফরিদ আহমেদ উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে। চাঁদপুর-৩ আসনের জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং জনগণের অধিকার রক্ষায় কাজ করবেন।
শরীফুল ইসলাম/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন