লক্ষ্মীপুরে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করায় জরিমানা
লক্ষ্মীপুরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা করায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার জকসিন এলাকায় এই ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেলে পৌরসভার জকসিন এলাকায় একটি বাড়িতে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি রেজাউল করিমের পক্ষে সমাবেশের আয়োজন করা হয়। তফসিল ঘোষণার পর এখন সভা সমাবেশ করলে আচরণবিধি লঙ্ঘন হয়। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার অভি দাশ ঘটনাস্থলে অভিযান চালায়।
অভি দাশ বলেন, প্রায় ২০০ লোক নিয়ে জামায়াত প্রার্থীর পক্ষে সমাবেশ করা হয়। সেখানে গিয়ে প্রার্থীকে পাওয়া যায়নি। তার এক সমর্থক ছিল। সমাবেশ করে আচরণবিধি লঙ্ঘন করায় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কাজল কায়েস/কেএইচকে/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন