নীলফামারীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেফতার
প্রতীকী ছবি
নীলফামারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এর আগে গতকাল বুধবার রাতে জেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নীলফামারী জেলা সদরের চড়াইখোলা ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আজগর আলী (৬৫), সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যুবলীগের সহ-সভাপতি মো. গোলজার হোসেন (৪৬), ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এন্তাজুল হক (৬০) ও একই উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের সহ সভাপতি আলাউদ্দিন (৪৫)
জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে নাশকতাসহ বিভিন্ন অপরাধে মামলা আছে। এসব মামলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আমিরুল হক/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ২ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৩ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৪ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৫ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী