নীলফামারীতে তিন ইটভাটাকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
নীলফামারীতে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও আইন লঙ্ঘনের অভিযোগে তিনটি ইটভাটাকে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চলে।
অভিযানে দিনা ব্রিকস, সেলিম ব্রিকস ও রাবেয়া ব্রিকসে জরিমানা করা হয়। এছাড়া দিনা ও সেলিম ব্রিকসের কিলন ভাঙা হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আইন লঙ্ঘনের কারণে দিনা ব্রিকস থেকে ১ লাখ, সেলিম ব্রিকস থেকে ২ লাখ ও রাবেয়া ব্রিকস থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
আমিরুল হক/এমএন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ২ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৩ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৪ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৫ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী