জয়পুরহাটে জাল নোটসহ আটক ১
জয়পুরহাট সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকা থেকে জাল নোটসহ তোফাজ্জল হোসেন (৩০) নামে একজনকে আটক করেছে র্যাব। সোমবার রাতে তাকে আটক করা হয়।
আটক তোফাজ্জল হরিপুর-বড়মাঝিপাড়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর হাসান আরাফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার হরিপুর-বড়মাঝিপাড়া এলাকায় তোফাজ্জল হোসেনের বাড়ি থেকে ১ লাখ ৫১ হাজার ৮০০ টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করেছে।
রাশেদুজ্জামান/এসএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তারাবির নামাজ চলাকালে মাদরাসায় আগুন, বেঁচে গেলো শতাধিক শিক্ষার্থী
- ২ চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানকে মারধর বিএনপি নেতাকর্মীদের
- ৩ খুলনায় মাদক নিরাময় কেন্দ্রে নারীকে ধর্ষণের অভিযোগ
- ৪ নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় আটক ৪
- ৫ চুয়াডাঙ্গায় কবরস্থানের রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬