বাগেরহাট-১
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ
বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনে বিএনপি প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে মোল্লাহাট উপজেলার গাংনি বাজার সংলগ্ন কালিবাড়ি মন্দিরের সামনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা জানান, বাগেরহাট-১ আসনে বিএনপি থেকে কপিল কৃষ্ণ মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। কপিল কৃষ্ণ চিতলমারী উপজেলার কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। আওয়ামী লীগের আমলে তিনি নানান অপরাধের সঙ্গে জড়িত ছিলেন।
বিক্ষোভে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা আরমান হোসেন বলেন, আওয়ামী লীগ আমলে বড় বড় নেতাদের সাথে তার ওঠা বসা ছিলো। শেখ হেলালের সঙ্গে লিয়াজোঁ করে অনেক সম্পদ গড়েছে। কপিল কৃষ্ণ আওয়ামী লীগের দোসর। তাকে কীভাবে দল মনোনীত করেছে এটা আমার মাথায় আসে না। আমরা চাই তাকে সরিয়ে বিএনপির ত্যাগী নেতাদের মধ্য থেকে কাউকে মনোনয়ন দেওয়া হোক।
স্থানীয় বাসিন্দা ললিতা রানী বলেন, কপিল আওয়ামী লীগের লোক। তিনি কী করে বিএনপির নমিনেশন পেলো, আমরা তাকে চাই না।
অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক ফনি ভুষন মৃধা বলেন, কপিল কৃষ্ণ আওয়ামী লীগের লোক ছিলো, শেখ হেলালের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় তার থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছে।
নাহিদ ফরাজী/এনএইচআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে সেতুর মালামাল চুরির ঘটনায় ছাত্রদল ও যুবদল নেতা কারাগারে
- ২ কুষ্টিয়ায় এত ক্ষমতা নিয়ে কে চলে আমি দেখবো: আমির হামজা
- ৩ পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যা, পালিয়েও শেষ রক্ষা হলো না রিহাতের
- ৪ চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন ভবনের মালামাল লুট
- ৫ বরগুনায় জলদস্যু নির্মূলের দাবিতে জেলে-ট্রলার মালিকদের মানববন্ধন