পুকুরে মিললো ব্যাংকের চুরি হওয়া ভল্ট
উদ্ধার হওয়া ব্যাংকের ভোল্ট
নীলফামারীতে পুলিশ লাইনস এলাকার পুকুর থেকে একটি বেসরকারি ব্যাংকের মিনি আয়রন ভল্ট উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে ভল্টটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাজীরহাট এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথ ভেঙে লকার চুরি হওয়ার ঘটনা ঘটে। ওইদিন দুর্বৃত্তরা বুথে প্রবেশ করে ভল্টটি ভেঙে নিয়ে যায়। তবে ওই ভল্টে কোনো টাকা থাকে না। এটিএম কার্ড ছাড়াও ব্যাংকিংয়ের অন্যান্য কাগজপত্র ছিল সেখানে।
বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ভল্টটি উদ্ধার করা হয়েছে। সেখানে কোনো টাকা ছিল না। দুটি ডেবিট কার্ড পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমিরুল হক/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটের দিন কেন্দ্র দখলের শঙ্কায় রাঙ্গামাটির প্রার্থী জুঁই চাকমা
- ২ দাঁড়িপাল্লার ব্যানার চুরির ঘটনায় অভিনব প্রতিবাদ-প্রচারণা
- ৩ বিএনপি ও রিকশার প্রার্থীর বোরকা বিতরণ-হামলার পাল্টাপাল্টি অভিযোগ
- ৪ গভীর রাতে আগ্নেয়াস্ত্রসহ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকির অভিযোগ
- ৫ ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম