খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত কোটা সংরক্ষণ না করার প্রতিবাদে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দিয়েছে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
বুধবার রাতে সংবাদ মাধ্যমকে এ অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. হারুন মিয়া।
তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর পার্বত্য খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ কোটা সংরক্ষণ না করে মুক্তিযোদ্ধাদের সন্তানকে বঞ্চিত করা হয়েছে।
খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার মো. রইছ উদ্দিন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পার্বত্য জেলা পরিষদ নিয়ম মেনে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ না করলে রোববার থেকে লাগাতার হরতালসহ কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে।
মুজিবুর রহমান ভুইয়া/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি নেতার অফিস লক্ষ্য করে গুলি-ককটেল বিস্ফোরণ
- ২ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ৩ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৪ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৫ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে