খুলনায় ফের একজনকে গুলি
খুলনার রূপসায় ফারুখ (৪৭) নামে একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২ জানুয়ারি) রাত ১১টার দিকে রুপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের রাজাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে রাজাপুর এলাকায় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। গুলির শব্দে এলাকাবাসী রাস্তায় বের হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। রাস্তার ওপর থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
আইচগাতি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. ইব্রাহিম শেখ বলেন, খবর জেনে ঘটনাস্থলে যেয়ে তথ্য নেওয়া হচ্ছে। কে বা কেন তাকে গুলি করেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে গত ২২ ডিসেম্বর খুলনার সার্জিক্যাল এলাকায় এনসিপির শ্রমিক উইং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলির ঘটনা ঘটে।
আরিফুর রহমান/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিললো ১২০০ লিটার ডিজেল
- ২ খাবার-ওষুধের জন্য কাঁদছেন জীবনভর মানুষকে কোরআন শেখানো বৃদ্ধা সালেহা
- ৩ তিন মাসের মধ্যে চালু হবে দারোয়ানি টেক্সটাইল মিল: শিল্প প্রতিমন্ত্রী
- ৪ হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
- ৫ ৯ বছরেও শেষ হয়নি ওভারপাস, ক্ষোভে সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ