ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ও জামায়াতের দেলাওয়ারের মনোনয়ন বৈধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা৷
এর আগে গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।
ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাইবাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়।
তানভীর হাসান তানু/এমএন/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে মাদরাসা শিক্ষার্থীসহ দুজনের আগুন পোড়া মরদেহ উদ্ধার
- ২ প্রবাসীর বাড়িতে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, হাত-পা বাঁধা পুত্রবধূ উদ্ধার
- ৩ চোরাই গরু দিয়ে ইফতার, প্রবাসীর সম্পৃক্ততা নেই দাবি স্থানীয়দের
- ৪ ইভটিজিংয়ে বাধা দেওয়া নিয়ে সংঘর্ষে আহত যুবকের মৃত্যু
- ৫ অশান্ত পরিবেশ তৈরির চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করবো: আইনমন্ত্রী