বেনাপোল চেকপোস্টে রেড এলার্ট জারি
রাজধানীর গুলশানে জঙ্গি হামলার পর পরই বেনাপোল চেকপস্টে রেড এলার্ড জারি করা হয়েছে। সেই সঙ্গে পুলিশসহ ইমিগ্রেশন এলাকায় অতিরিক্ত আনসার সদস্য মোতায়ন করা হয়েছে।
ইমিগ্রেশন সূত্র জানায়, গুলশান হলি আর্টিসান রেস্টুরেন্টে জঙ্গি হামলার সাথে জড়িত কোনো জঙ্গি যাতে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সতর্ক অবস্থা জারি করা হয়েছে। যারা ভারত যাচ্ছে তাদের সঠিকভাবে পর্যবেক্ষণ করে অনুমতি প্রদান করা হচ্ছে।
সকালে ইমিগ্রেশন এলাকায় করে দেখা গেছে, ইমিগ্রেশন ডেস্কে কর্তব্যরত অফিসাররা প্রতিটি পাসপোর্ট ভালোভাবে দেখে সিল মেরে ভারত যাওয়ার অনুমতি প্রদান করছেন। সন্দেহভাজন লোকদের বিভিন্নভাবে জিজ্ঞাসা করা হচ্ছে।
চেকপোস্ট ইমিগেশন ওসি ইকবাল হোসেন জানান, অত্যন্ত সতর্কতার সাথে যাত্রীদের পাসপোর্ট দেখা হচ্ছে। কোনো দালাল যাতে অপরাধীকে পার করতে না পারে সে ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি জানান, বাহিরাগত পাসপোর্ট দালাল যাতে ভিতরে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে ইমিগ্রেশন গেটে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
মো. জামাল হোসেন/এসকেডি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির দু’পক্ষে মারামারি, কেটলির আঘাতে ফাটলো তাঁতিদল সভাপতির মাথা
- ২ পুলিশ সদস্যের প্রথম ও প্রধান দায়িত্ব জনগণের নিরাপত্তা নিশ্চিত করা
- ৩ মাদারীপুরে জব্দ ২৭ মণ জাটকা গেলো এতিমখানায়
- ৪ স্বামী-স্ত্রী মিলে করেন ইয়াবার ব্যবসা, অবশেষে গ্রেফতার
- ৫ জ্বালানি সংকটে বিপাকে মোটরসাইকেল মেকানিকরা, স্থবির পার্টস ব্যবসা