ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টিভি সাংবাদিকতা ছেড়ে তিনি এখন ফেনসিডিল ব্যবসায়ী

প্রকাশিত: ০৩:০০ পিএম, ০৪ জুলাই ২০১৬

যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা এলাকায় পুলিশ একটি প্রাইভেটকার থেকে ১৪৫ বোতল ফেনসিডিল, একটি দেশি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় ওই প্রাইভেটকারের সামনে ও পিছনে একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার লাগানো ছিল।

এ ঘটনায় পুলিশ ওই কারের একজনকে আটক করেছে। এসময় পালিয়ে গেছে দুই জন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া শামসুদ্দিন হিরা ওই টেলিভিশনের সাংবাদিক ছিলেন। চাকরি চলে যাবার পর এখন তিনি ফেনসিডিল ব্যবসা করেন।

খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মাসুদ জানান, বিকেলে তারা যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা ফিলিং স্টেশন এলাকায় টহলে ছিলেন। এসময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-১২৬৪) যশোর থেকে মাগুরার দিকে যাচ্ছিল। সেটি থামার সংকেত দিলে প্রাইভেটকার থেকে দুই জন নেমে পালিয়ে যায়। কারটি তল্লাশি চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এছাড়া সিটের নিচে বিশেষভাবে রক্ষিত অবস্থায় ১টি দেশি তৈরি অস্ত্র, এক রাউন্ড গুলি, দুইটি ক্যামেরা স্ট্যান্ড উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম মোস্তাক হোসেন। তার বাড়ি ঢাকার সাভারে। তিনি জানায়, শার্শার উলাশী এলাকা থেকে ওই প্রাইভেটকারে এ গুলো তোলা হয়।

এ ব্যাপারে বাঘারপাড়া থানায় মামলা হয়েছে।

মিলন রহমান/এমএএস/এমএস