ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৩:২৯ এএম, ০৫ জুলাই ২০১৬

যশোরের ঝিকরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে আ.লীগ কর্মী হাসান আলীকে (৪৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার গদখালি মঠবাড়ি গ্রামের বাসিন্দা। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবির আহমেদ জানান, ভোরে দুর্বৃত্তরা আওয়ামী লীগ কর্মী হাসানের বাড়িতে গিয়ে তাকে ডেকে তুলে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, স্থানীয় বিরোধের জের ধরে হাসান আলীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত হাসান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রবিউল হত্যাসহ একাধিক হত্যা মামলার আসামি। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
মিলন রহমান/এআরএ/পিআর