ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাভারে বিএনপির নির্বাচন অফিসে হামলা, আহত ৩

উপজেলা প্রতিনিধি | সাভার (ঢাকা) | প্রকাশিত: ০৭:০০ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০২৬

সাভারের আশুলিয়ায় ব্যানার নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে আলম পারভেজ বুলেট ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত তিন জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার শ্রীপুরের হাসান কলোনি এলাকার বিএনপি সমর্থক কিবরিয়ার তত্ত্বাবধানে চলা বিএনপির নির্বাচনি অফিসে এ হামলার ঘটনা ঘটে।

সাভারে বিএনপির নির্বাচন অফিসে হামলা, আহত ৩

স্থানীয়রা জানায়, বিএনপির ব্যানার নিয়ে কিবরিয়া ও আলম পারভেজ বুলেটের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বুলেট তার সহযোগীদের নিয়ে ওই নির্বাচনি অফিস ও একটি চায়ের দোকানে হামলা চালায়। এসময় তাদের বাধা দিতে গেলে সাহেদাসহ তিনজনকে বেধড়ক মারধর করে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তৌহিদ নামের একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার বলেন, হামলার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজুর রহমান নিপু/আরএইচ/জেআইএম