মানিকগঞ্জ
সাবেক মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র রমজান আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ আদেশ দেন।
বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ এফ এম নূরতাজ আলম বাহার।
তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুইটি মামলায় সাবেক মেয়র রমজান আলীর বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে তিনি এসব মামলায় জামিনে ছিলেন।
পিপি নূরতাজ আলম বাহার বলেন, সাবেক মেয়র রমজান আলী বারবার অসুস্থতার অজুহাতে আদালতে হাজির না হয়ে সময় প্রার্থনা করেন। একাধিকবার এমন আবেদনের পর আদালত বিষয়টি আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
মো. সজল আলী/কেএইচকে/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ গাজীপুরে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
- ২ সংস্কৃতিচর্চায় শিশুদের এগিয়ে নিলে কমবে সামাজিক ব্যাধি: ডেপুটি স্পিকার
- ৩ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক, জিম্মি ৩ জেলে উদ্ধার
- ৪ ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আসার পর তথ্যের সংজ্ঞায় আমূল পরিবর্তন এসেছে
- ৫ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একটি বিপ্লব ছিল, সেটি সমাপ্ত হয়নি