নেত্রকোনা
ধানের শীষকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন বটগাছের প্রার্থী
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী মুহাম্মদ আব্দুর রহীম নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে নেত্রকোনা জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা খেলাফত আন্দোলনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কারী সাইদুর রহমান, হাজী রজব আলী, মো. হুসাইন, যুগ্ম সদস্য সচিব মো. মোজাম্মেল হোসেন, মুফতি মো. মুসা, সদস্য মো. হারেস মিয়া প্রমুখ।
এসময় প্রার্থী গাজী আব্দুর রহীম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আমি বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক আনোয়ারুল হককে সমর্থন দিয়ে সরে দাঁড়ালাম। আমার সংগঠনের নেতাকর্মীদের ধানের শীষের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। আশা করছি তিনি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়নে কাজ করবেন। আজ থেকে ধানের শীষকে নির্বাচিত করতে আমরা কাজ করবো।
এইচ এম কামাল/এফএ/এমএস