ডা. তাহের
১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে
কুমিল্লায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচনে ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে। নতুন বাংলাদেশে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. তাহের আরও বলেন, ‘আগের ১২টি নির্বাচনের বৈশিষ্ট্য ছিল ক্ষমতার পালাবদল। অতীতের সরকারগুলো ক্ষমতায় বসে দুর্নীতি করেছে। দুর্নীতি এখন বাংলাদেশের এক নম্বর সমস্যা। এই নির্বাচন হচ্ছে দুর্নীতি প্রতিরোধের নির্বাচন। এবারের নির্বাচন হচ্ছে জুলুমতন্ত্র ও চাঁদাবাজদের থেকে বাঁচার নির্বাচন। একটি দল নতুন করে জালিম হয়ে উঠছে।’
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলার আমির মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, খেলাফত মজলিসের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাওলানা শাহজালাল, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মুহাম্মদ ইব্রাহিম, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাফর আহমেদ, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, সাবেক চেয়ারম্যান আবুল কাশেম, আবুল খায়ের, মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ডা. মিহির নাথ লিটন প্রমুখ।
জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগে মামলা
- ২ সিলেটে জামায়াত আমিরকে নিয়ে লেখা ব্যানার-ফেস্টুনে কৌতূহল
- ৩ ১৬ লাখ টাকার সোনা ফেরত দিয়ে সততার পুরস্কার পেলেন রিকশাচালক
- ৪ প্রচারণায় নারী কর্মীদের লাঞ্ছনার অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- ৫ ১১ দলীয় জোট বিজয়ী হলে রাজনৈতিক প্রতিহিংসার কবর রচনা হবে