ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মেজর আক্তারুজ্জামান

আর কোনো আলেমকে যুদ্ধাপরাধী-রাজাকার বলা যাবে না

উপজেলা প্রতিনিধি | ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ১০:০৬ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর আক্তারুজ্জামান রঞ্জন বলেছেন, ‘বাংলার মাটিতে আর কোনো আলেম সমাজকে যুদ্ধাপরাধী, রাজাকার, আল-বদর ও আল-সামস বলা যাবে না।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় ভৈরব এমপি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমিনের নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মেজর আক্তারুজ্জামান বলেন, ‘আমরা কোনো আলেমের বিরুদ্ধে যুদ্ধ করেনি। যুদ্ধ করেছিলাম পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে। পাকিস্তানি আর্মিদের নামাজ পড়াইছেন তাই বলে কী তারা যুদ্ধাপরাধী। এ আওয়ামী লীগের বয়ান বন্ধ করতে হবে। আমি একজন ক্ষুদ্র মুক্তিযোদ্ধা হিসেবে বলতেছি আমরা বাংলাদেশের কোনো আলেমদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করি নাই। আর আজকের যে আলেম সমাজ তাদেরতো বয়সই ছিল না।

jagonews24

তিনি বলেন, আমরা জুলাই আন্দোলন করেছি, বাংলাদেশ নতুন উদ্দীপনা নিয়ে শুরু করেছে। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে নতুনভাবে গড়তে চাই। মানুষ অপরাধ করবে সেজন্য তো আইন কানুন। মানুষ তো ফেরেশতা না কিছু মানুষ ইচ্ছাকৃত নিজের স্বার্থে করে কিছু মানুষ নিজের অবস্থার পরিবর্তনের জন্য করে। আজকে দেখা যাচ্ছে বিচারের নামে একটি দল বাণিজ্য করছে। পুলিশ প্রশাসনকে চাপ দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করার জন্য।

এ মুক্তিযোদ্ধা বলেন, আজকে আমার সম্মানিত নেতাকে সামনে রেখে বলতে চাই আগামী ১২ তারিখ পর্যন্ত এলার্ম দিয়ে দেন কোনো আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে যেন পুলিশ না যায়। তারা ভোট দিতে আসবে এ নির্বাচনে। তারা যাকে খুশি তাকে ভোট দিবে। অপরাধ করলে এতোদিন তো কোনো বিচার করেন নাই। দেড়বছর তো চলে গেলো। এ সাতদিন আর বাণিজ্য নাই বা করলেন।

রাজীবুল হাসান/আরএইচ/জেআইএম