শনিবার নিজ জেলা মৌলভীবাজারে যাচ্ছেন জামায়াত আমির
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজ জেলা মৌলভীবাজারে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলার কুলাউড়ায় ১১ দলীয় নির্বাচনি জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। সকাল ১০টায় উপজেলার নবীনচন্দ্র (এনসি) উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শাখার সেক্রেটারি ইয়ামীর আলী।
তিনি বলেন, ‘নিজ জন্মস্থানে আগামীকাল সমাবেশ করবেন আমিরে জামায়াত। এরইমধ্যে সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’
এম ইসলাম/এসআর/এএসএম