ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মহেশপুরে বাওড়ে গোসল করতে নেমে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি | ঝিনাইদহ | প্রকাশিত: ০৬:০৮ এএম, ২৫ মার্চ ২০২৬

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পানিতে নেমে এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার নস্তি বাওড়ে এ ঘটনা ঘটে।

‎নিহত আশিক হোসেন( ২৮) নওগাঁর রানীনগর উপজেলার ডাকাহারা গ্রামের বাসিন্দা। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে আশিক হোসেন একটি গাড়ি সার্ভিসিংয়ের কাজে মহেশপুর থানায় আসেন। কাজ শেষে শরীরে ধূলাবালি ও তেল-কালি লেগে যাওয়ায় তিনি গোসল করতে উপজেলার নস্তি বাওড়ে যান। গোসল শেষে পানি থেকে উঠে আসার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি।

‎পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এম শাহাজান/এএমএ