নওগাঁ
জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
নওগাঁ-৫ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু সাদাত মো. সায়েমের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের অভিযোগে লিটন কুমার চৌহান নামের এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান নূর এ রায় দেন।
এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ৪টায় শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে জামায়াতে ইসলামীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের সময় লিটন কুমার চৌহানকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সূত্রে জানা যায়, নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের ঘটনায় লিটন কুমার চৌহানকে পুলিশের কাছে সোপর্দ করার পর আসনটির নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেন স্থানীয় এক জামায়াত নেতা। পরে এ অভিযোগের সত্যতা পাওয়ায় ওই ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
আরমান হোসেন রুমন/এসআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির সহযোগিতা ছাড়া জামায়াত কোথাও এমপি হয়নি: নুর
- ২ ‘দিনরাত মাদক আর চিনি আসে বর্ডার দিয়ে, এসব বন্ধ হওয়া দরকার’
- ৩ সংখ্যালঘুদের সম্পদের দিকে লাল চোখ দিয়ে তাকালে রাষ্ট্র চোখ তুলে ফেলবে
- ৪ জামায়াতের নির্বাচনি ক্যাম্পে অগ্নিসংযোগের দায়ে একজনের কারাদণ্ড
- ৫ সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি—এটাই বিএনপির নীতি: গোলাম পরওয়ার