ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কিশোরগঞ্জ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

জেলা প্রতিনিধি | কিশোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৬ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের ঐতিহাসিক শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড় চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে সময় কিছুক্ষণ শহীদী মসজিদের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানানো হয়, ফলে ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব ফয়সাল প্রিন্স, জেলা ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, মাওলানা এ কে এম নাজিমুদ্দিনসহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং হাদী হত্যার বিচার দাবি করেন।

বক্তারা বলেন, মতপ্রকাশের অধিকার ও গণতান্ত্রিক কর্মসূচিতে হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

এসকে রাসেল/কেএইচকে/এমএস