ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকে সংগীতানুষ্ঠান

জেলা প্রতিনিধি | কুড়িগ্রাম | প্রকাশিত: ০৫:১৮ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনি আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি লক্ষ্যে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠান ও প্রচারণামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) জেলা তথ্য অফিসের আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ভ্রাম্যমাণ ট্রাকভিত্তিক এই উদ্বুদ্ধকরণ কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ. মোমেন।

এ সময় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা সিনিয়র তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকারসহ সচেতন নাগরিকরা।

জানা গেছে, ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার চারটি সংসদীয় আসনের গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে সংগীত, মাইকিং ও বার্তাপ্রচারের মাধ্যমে ভোটারদের সচেতন করছে।

কর্মসূচিতে ভোটারদের নির্ভয়ে ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান, ভোটের গুরুত্ব, নির্বাচনি আচরণবিধি মেনে চলা এবং সহনশীলতা বজায় রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়।

রোকনুজ্জামান মানু/এনএইচআর/এএসএম