ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না: আলাল

জেলা প্রতিনিধি | পিরোজপুর | প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৬

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি শুরু থেকেই প্রতিশোধ, প্রতিহিংসা ও বাজে আচরণের রাজনীতি থেকে দূরে আছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভান্ডারিয়া জিয়া মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পিরোজপুর-২ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। মিথ্যা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। চিকিৎসা যাতে সঠিকভাবে না হয় সে জন্য ষড়যন্ত্র করা হয়েছে। ভুল চিকিৎসা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হয়েছে। এরপরও ছয় বছর কারাভোগের পর ফ্যাসিস্ট সরকারের পতনের পর হাসপাতালের বিছানায় শুয়ে বেগম খালেদা জিয়া স্পষ্টভাবে বলেছেন প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, শান্তি, সহনশীলতা ও ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে।

আলাল বলেন, এ অবস্থান একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব। আমরা কোনো প্রতিশোধমূলক রাজনীতিতে যাবো না।

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি ও পিরোজপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর ইসলাম উজ্জ্বল, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান রুবেল, ভান্ডারিয়া পৌর বিএনপি'র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব এইচ এম শামীম হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. তরিকুল ইসলাম/এএইচ/এএসএম