বাগেরহাটে পরিত্যক্ত ভবনের পাশ থেকে ৬ ককটেল উদ্ধার
বাগেরহাটে অভিযান চালিয়ে ছয়টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের কাঠেরপোল এলাকার একটি পরিত্যক্ত ভবনের পাশ থেকে এই ককটেল উদ্ধার করা হয়।
যৌথবাহিনীর সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগেরহাট সদরের হাড়িখালি (কাঠেরপুল) সুইচগেট এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের পাশে মাটি খুঁড়ে রাখা প্লাস্টিক বালতির ভেতর থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়। সেনাবাহিনীর বাগেরহাট সদর ২৩ আরই ব্যাটালিয়নের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, নির্বাচনকে বানচাল করার উদ্দেশে দুষ্কৃতকারীরা এসব ককটেল ব্যবহারের পরিকল্পনায় গোপনে মজুত করে রাখে। ঘটনাস্থলে বর্তমানে পুলিশের একটি টহল দল দায়িত্ব পালন করছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, র্যাবের বোম্ব ডিসপোজাল (বিডি) টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকৃত ককটেলগুলো নিষ্ক্রিয় করা হবে।
তিনি জানান, এ ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
নাহিদ ফরাজী/কেএইচকে/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভোটার স্লিপ বিতরণকালে দুই জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ
- ২ আ’লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়া সাবেক ইউপি চেয়ারম্যান বিপুল অস্ত্রসহ আটক
- ৩ ফাঁকা গাজীপুরের দুই মহাসড়ক, বাসে যাত্রী সংকট
- ৪ বরিশালে আইনশৃঙ্খলায় ১৬ হাজার সদস্য মোতায়েন থাকলেও শঙ্কায় প্রার্থীরা
- ৫ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ হিলি স্থলবন্দর