রাজশাহীতে ১২ পেট্রোল বোমা ও ১৫ ককটেল উদ্ধার
রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি তাজা ককটেল উদ্ধার করেছে র্যাব-৫।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে চন্দ্রীমা থানাধীন ছোট বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে এসব পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উদ্ধার পেট্রোল বোমা ও ককটেলগুলো চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।
সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম