ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে একটি কেন্দ্রের ৫ সিসি ক্যামেরা ভাঙচুর

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৪:২৩ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশপাশের পাঁচটি সিসি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিনগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

একটি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক রাতের আঁধারে সিসি ক্যামেরার আশপাশে ঘোরাঘুরি করছেন। পরে তারা ক্যামেরা ভেঙে নিয়ে যান। পুরো কেন্দ্রের আশপাশে অন্তত পাঁচটি সিসি ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে সিসি ক্যামেরা বসানো হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/এমএন