ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী শেখ আব্দুর রহমান জিকো নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
শেখ আব্দুর রহমান জিকো বলেন, শুরু থেকেই তিনি নির্বাচনি প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও বৈষম্যের শিকার হই। আমার মনোনয়নপত্র প্রথমে বাতিল, পরে আপিলে ফেরত পাওয়া এবং প্রতীক বরাদ্দে জটিলতার ঘটনাগুলো নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও মানসিক চাপে থাকায় আমি এ সিদ্ধান্ত নিয়েছি।
বীর মুক্তিযোদ্ধার সন্তান ও দীর্ঘদিনের আওয়ামী লীগ কর্মী স্বতন্ত্র প্রার্থী আরও বলেন, আওয়ামী লীগ নৌকা প্রতীক নিয়ে এ নির্বাচনে অংশ নিচ্ছে না। দলীয় অবস্থান ও শৃঙ্খলার প্রতি সম্মান জানিয়ে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচনে না থাকার সিদ্ধান্ত নিয়েছি।
এন কে বি নয়ন/এনএইচআর/এমএন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই কর্মীকে জরিমানা
- ২ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা, কুমিল্লায় পোলিং অফিসার প্রত্যাহার
- ৩ দিনাজপুরে জামায়াতের টোকেন বিতরণের সময় ৩ ব্যক্তি আটক, জরিমানা
- ৪ ধুনটে ভোটকেন্দ্রের সামনে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত
- ৫ কেন্দ্র দখলের শঙ্কা-এজেন্টদের হুমকির অভিযোগ ১১ দলীয় জোটের প্রার্থীর