ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

১১০ বছর বয়সী ভোটারের আশা

‘এমন শাসক চাই যিনি দেশের মানুষকে স্বস্তি দিতে পারবেন’

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ১০:১৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশে এমন একজন শাসক চাই, যিনি দেশের মানুষকে স্বস্তি ও শান্তি দিতে পারবেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ১১০ বছর বয়সে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে এমন মন্তব্য করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা মাদ্রাসা কেন্দ্রে হাফিজুর রহমানের দেখা মেলে। তার সঙ্গে থাকা স্বজনরা জানান, বয়সের কারণে চলাফেরায় কষ্ট হলেও ভোট দেওয়ার ব্যাপারে তিনি ছিলেন অনড়। ফলে তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসা হয়। স্বজনদের সহযোগিতায় লাঠিতে ভর দিয়ে তিনি ভোট দিতে এসেছেন।

ভোট দেওয়া শেষে হাফিজুর রহমান বলেন, ভোট দেওয়া আমার অধিকার। যতদিন বেঁচে আছি, ততদিন দেশের জন্য দায়িত্ব পালন করে যেতে চাই। পছন্দের প্রার্থীকে ভোটা দিতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, বাংলাদেশে এমন একজন শাসক চাই, যিনি দেশের মানুষকে স্বস্তি ও শান্তি দিতে পারবেন।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, প্রবীণ এই ভোটারের উপস্থিতি অন্যদেরও উৎসাহিত করেছে। তরুণ ভোটাররাও তাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন।

স্থানীয়দের মতে, হাফিজুর রহমানের এই অংশগ্রহণ প্রমাণ করে গণতন্ত্রের চর্চার বয়স কোনো বাধা নয়। তার মতো প্রবীণ নাগরিকের আগ্রহ ও সচেতনতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।

জাহিদ পাটোয়ারী/এসএএইচ/এএসএম