ভোট দিলেন মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী দেলাওয়ার
মো. দেলাওয়ার হোসেন, ছবি: জাগো নিউজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মো. দেলাওয়ার হোসেন ভোট প্রদান করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেলাওয়ার হোসেন দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন।
তিনি বলেন, ‘১৭ বছর পর নিজের ভোট দিতে পারা আমার জন্য আনন্দের ও গৌরবের বিষয়। দেশের মানুষ চায় এই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রশ্নাতীত হোক। যেন এ ভোট নিয়ে কোনো বিতর্ক না থাকে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখছেন এবং ভবিষ্যতেও রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় তিনি এই নির্বাচনে নিজের বিজয় নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।’
আরও পড়ুন
সকাল থেকে সিলেটের কেন্দ্রগুলোতে নারী ভোটারদের ভিড়
জীবিত থাকতে কেন ভোট নষ্ট করবো: ১১৫ বছরের খাজামন বিবি
তানভীর হাসান তানু/কেএসকে